১৩২ কেজি গাঁজা উদ্ধার চাকদহে - The News Lion

১৩২ কেজি গাঁজা উদ্ধার চাকদহে

 


দি নিউজ লায়ন;  ১৩২ কেজি গাঁজা উদ্ধার চাকদহে। ঘটনায় দুজন পাচারকারী পুলিশের জালে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে। হটাৎ দুটি মোটর বাইক ও একটি মোটর ভ‍্যান রাস্তায় দেখে এলাকার মানুষ জিজ্ঞাসাবাদ করে ঠিক মতোন উত্তর না পেয়ে চাকদহ থানায় ফোন করেন স্থানীয় মানুষ। বেশ কিছু দিন আগে এলাকায় বাইক চুরি যায়। 


তাই এলাকার মানুষ থানায় খবর দেন।তারা  জানতো না এই জায়গা থেকে গাঁজা পাচার হয়। ভোর হয়ে গেলে চাষী রা মাঠে যাওয়া শুরু করে। এরপরই এক চাষী মাঠে গিয়ে দেখেন তার পটল খেতে সাদা রঙের বস্তা পরে আছে। ওপর দিয়ে পটলের লতা দেওয়া আছে।জানাজানি হতেই সবাই মাঠে গিয়ে দেখে ছ টা বস্তা পরে আছে। তাতে গাঁজা ভর্তি।চাকদহ থানায় খবর দিতেই।চাকদহ থানার পুলিশ  ছবস্তা গাঁজা এবং দুই যুবক কে নিয়ে যায় চাকদহ থানায়।ঘটনাটি ঘটে চাকদহ থানার চুয়াডাঙ্গা ভাটপাড়ায়।


পুলিশসূত্রে জানা গিয়েছে  এই গাঁজা হাবরাতে যাওয়ার কথা ছিল । ধৃত দুই যুবকের নাম,  মিন্টু বিশ্বাস অপর জনের নাম জয়দেব বিশ্বাস। দুজনেরই বাড়ি চাকদহ থানার চাঁদুড়িয়া দু নম্বর জিপির স‍ান‍্যালচর গ্রামে।গাঁজার পরিমাণ  একশো বত্রিশ কেজি যার আনুমানিক বাজার দর কমপক্ষে আট লাখ টাকার মতোন।আজ দুজন কে কৃষ্ণনগর এন বি পি এস আদালতে পাঠানো হয়।এলাকায় যথেষ্ট উত্তেজনা ছিল।ভোটের আগেই বিরাট সাফল‍্য চাকদহ থানায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.